ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত

ads

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় অলিম্পিক কোম্পানির আর এম নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল— ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম।


কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে অলিম্পিক কোম্পানির আর এম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সাথে সাথে পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি পড়ে যায়। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page